আসানসোল ✍ Final Exposer

পুরনিগমের স্টোরে কোটি টাকার সামগ্রী নষ্ট, তদন্তের নির্দেশ পুরমন্ত্রীর

পুরনিগমের স্টোরে কোটি টাকার সামগ্রী নষ্ট, তদন্তের নির্দেশ পুরমন্ত্রীর

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি সেন্ট্রাল স্টোরে পড়ে থাকা কোটি কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার আচমকা পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের বর্জ্য সংগ্রহের গাড়ি, হাজার হাজার ডাস্টবিনসহ বিপুল সরঞ্জাম বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে।

     পরিদর্শনকালে মন্ত্রী বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, পর্যাপ্ত সরঞ্জাম মজুত থাকা সত্ত্বেও কেন বারবার নতুন টেন্ডার ডেকে সরকারি অর্থের অপচয় করা হয়েছে? পাশাপাশি সাফাইকর্মীদের সুরক্ষা সরঞ্জাম থাকা সত্ত্বেও তা কেন বিলি করা হয়নি, তা নিয়েও তিনি তীব্র ভর্ৎসনা করেন। মন্ত্রী স্পষ্ট জানান, এই অনিয়মের পেছনে কারা দায়ী, তা খতিয়ে দেখতে তদন্ত হবে। স্টোরে মজুত সামগ্রীর তালিকা ও বর্তমান অবস্থার বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে পুরনিগমের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার