আসানসোল ✍ Final Exposer

​তৃণমূল নেতার দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল সরকারি ত্রাণ, এলাকায় চাঞ্চল্য

​তৃণমূল নেতার দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল সরকারি ত্রাণ, এলাকায় চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        পান্ডবেশ্বর ও জামুড়িয়ায় তৃণমূল নেতাদের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রিপল, কম্বল, খাদ্যশস্য, শাড়ি ও লুঙ্গির মতো সামগ্রী প্রকৃত প্রাপকদের না দিয়ে দীর্ঘদিন ধরে দলীয় কার্যালয়ের গোডাউনে মজুত করে রাখা হয়েছিল।

       ​শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তেই পান্ডবেশ্বর ও জামুড়িয়া - উভয় এলাকাতেই উত্তেজনা দেখা দেয়। পান্ডবেশ্বরে প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয় এবং জামুড়িয়ায় প্রাক্তন বিধায়কের কার্যালয়ে ত্রাণ মজুত থাকার অভিযোগ তুলে বিজেপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিরোধীপক্ষের দাবি, সরকারি অর্থায়নে কেনা এই সামগ্রী দলীয় স্বার্থে ব্যবহার করার উদ্দেশ্যেই লুকিয়ে রাখা হয়েছিল।

      খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কার্যালয়গুলোতে তল্লাশি চালায়। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও কী উদ্দেশ্যে সেগুলি সরকারি উপভোক্তাদের না দিয়ে দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার