আসানসোল ✍ Final Exposer

বারাবনি মলডাঙ্গায় বারুদ বোঝাই ট্রাক উল্টে আতঙ্ক

বারাবনি মলডাঙ্গায় বারুদ বোঝাই ট্রাক উল্টে আতঙ্ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       শনিবার ভোরে বারাবনির পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের মলডাঙ্গার কাছে ৯ টন তরল বারুদ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

       ​স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূম থেকে বারুদ বোঝাই ওই ট্রাকটি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৫টা নাগাদ মলডাঙ্গার কাছে সামনে থাকা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি রাস্তার ধারে উল্টে যায়। তবে অলৌকিকভাবে ট্রাকের চালক ও খালাসি অক্ষত রয়েছেন। দুর্ঘটনার জেরে ট্রাকের মধ্যে থাকা তরল বারুদ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

        খবর পেয়ে বারাবনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সোজা করা হয়। কোনো বিস্ফোরণ বা হতাহতের ঘটনা না ঘটায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাকটির নথিপত্রসহ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার