জেলার আপডেট ✍ Final Exposer

​বিধায়কের অনুপস্থিতিতেই সংবর্ধনা অনুষ্ঠান আমতায় 

​বিধায়কের অনুপস্থিতিতেই সংবর্ধনা অনুষ্ঠান আমতায় 

রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -: 

        ​আমতার কলাতলায় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক চিরন বেরার অনুপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে। মূলত নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানোনোর লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি, এই সমিতি ভবিষ্যতে স্থানীয় ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

      ​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে বিধায়ক এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি সমিতির সকল সদস্যকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি হরেন্দ্রনাথ ঘাঁটি, সহ-সভাপতি রাজু সাঁতরা, সম্পাদক তন্ময় বাকুলি ও সহ-সম্পাদক কৌশিক মণ্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

      বিধায়কের অনুপস্থিতি সত্ত্বেও ব্যবসায়ীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার