আসানসোল ✍ Final Exposer

​বর্ষার আগে পাঁচমাথা পুলে জল জমার সমস্যা সমাধানে তৎপর প্রশাসন

​বর্ষার আগে পাঁচমাথা পুলে জল জমার সমস্যা সমাধানে তৎপর প্রশাসন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে আসানসোলের সেনরেল রোড তথা বিবেকানন্দ সরণীর গুরুত্বপূর্ণ পাঁচমাথা পুলে (রেল ব্রিজ) জল জমার সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা), জেলা প্রশাসন, পুরনিগম এবং পুলিশ কমিশনারেটের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের একটি দল এলাকাটি পরিদর্শন করেন।

     ​ব্রিজের নিচে জল জমার মূল কারণ হিসেবে ড্রেনেজ ব্যবস্থা ও জল নিষ্কাশনের পথগুলি খতিয়ে দেখেন আধিকারিকরা। আসানসোল পুরনিগমের চিফ ইঞ্জিনিয়ার ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, বর্ষার আগেই যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

      উল্লেখ্য, এর আগে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এলাকাটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। প্রতি বছর বর্ষায় এই ব্রিজের নিচে জল জমে তীব্র যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। 

    প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার, বর্ষা নামার আগেই কতটা স্থায়ী সমাধান সম্ভব হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার