জেলার আপডেট ✍ Final Exposer

শুরু ১০০ দিনের কর্মযজ্ঞ, কোদাল হাতে বিধায়ক

শুরু ১০০ দিনের কর্মযজ্ঞ, কোদাল হাতে বিধায়ক

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

      দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার পশ্চিম বর্ধমানের গলসীর বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝোড় এলাকায় পুনরায় শুরু হলো ১০০ দিনের কাজ। এই কর্মসূচির সূচনায় এক অন্যন্য দৃশ্যের সাক্ষী থাকল এলাকাবাসী। এদিন গোলসির বিজেপি বিধায়ক রাজু পাত্রকে দেখা গেল শ্রমিকদের সঙ্গে কোদাল হাতে মাটি কাটতে এবং মাথায় ধামসা করে মাটি বহন করতে।

     ​২০২১ সালের পর থেকে এই প্রকল্পের কাজ কার্যত বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতি ও শ্রমজীবী মানুষ চরম সংকটে পড়েছিলেন। নতুন করে কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহের জোয়ার দেখা দিয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, জেলা ১০০ দিনের প্রকল্প আধিকারিক অতনু মণ্ডল এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

          বিধায়ক রাজু পাত্র জানান, দুর্নীতির অভিযোগেই এতদিন এই প্রকল্প বন্ধ ছিল। এখন স্বচ্ছতার সঙ্গে উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি নিজে প্রয়োজনবোধে শ্রমিকদের পাশে থেকে নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার