আসানসোল ✍ Final Exposer

আবাসন দুর্নীতি: সরকারি খাতা উদ্ধার, হোয়াইটনার দিয়ে নাম বদলের অভিযোগে ধৃত ২

আবাসন দুর্নীতি: সরকারি খাতা উদ্ধার, হোয়াইটনার দিয়ে নাম বদলের অভিযোগে ধৃত ২

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      আসানসোল পুরনিগমের ডামরা এলাকায় গরীবদের জন্য তৈরি বিএসইউপি আবাসন বন্টনে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এল। অভিযোগ, সাড়ে সাত হাজার টাকার বিনিময়ে গরিবদের ঘর দেওয়ার কথা থাকলেও, আসল উপভোক্তাদের বঞ্চিত করে মোটা টাকার বিনিময়ে অন্য লোকেদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে। এমনকি ঘরের স্লিপে হোয়াইটনার দিয়ে নাম মুছে ২০-২১ হাজার টাকায় বিক্রিরও অভিযোগ উঠেছে।

    ​শুক্রবার সকালে ওই আবাসনে হানা দিয়ে পুরনিগমের একটি আসল রেজুলেশন খাতা উদ্ধার করেন বিজেপি নেতা অপূর্ব রায়। তার দাবি, আবাসনগুলিতে মদের আসরসহ নানা অবৈধ কাজ চলছে এবং এর সাথে পুরকর্মীদের যোগ রয়েছে। ঘটনার তদন্তে নেমে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে।

      ​এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান, আবাসন নিয়ে ব্যবসার অভিযোগ প্রমাণিত হলে পুরনিগম কড়া পদক্ষেপ করবে। অন্যদিকে, আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি ডামরাসহ পুরনিগমের সব ক্ষেত্রের দুর্নীতির তদন্ত দাবি করেছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার