জেলার আপডেট ✍ Final Exposer

আঁধারে কাটছে দিন, শ্যামপুরে মোমবাতির আলোই ভরসা খুদে পড়ুয়ার

আঁধারে কাটছে দিন, শ্যামপুরে মোমবাতির আলোই ভরসা খুদে পড়ুয়ার

সুলেখা চক্রবর্তী, ফাইনাল এক্সপোজার -:

      বিগত সরকারের ঘরের দুয়ারে বিদ্যুৎ ও পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি যে সব জায়গায় বাস্তবায়িত হয়নি, তার প্রমাণ মিলল শ্যামপুরের বানেশ্বরপুরে। তীব্র গরমেও সেখানে এক অদ্ভুত আঁধারে দিন কাটাচ্ছে পেশায় গাড়িচালক দীপঙ্কর বেরার পরিবার। ৩ বছর আগে নতুন ঘর করলেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। অথচ মাত্র এক কিলোমিটারের মধ্যেই রয়েছে ট্রান্সফরমার।

     ​পথশ্রী প্রকল্পের অসমাপ্ত রাস্তা দিয়ে যাতায়াত করা এই পরিবারটিতে রয়েছে দুই শিশু। রাতে সাপ ও পোকামাকড়ের আতঙ্কের মাঝেই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে এক রত্তিকে। জানা গিয়েছে, বিদ্যুৎ সংযোগের জন্য আগে খুঁটি পোঁতা হলেও, নির্বাচনের ঠিক আগে প্রতিবেশীর আপত্তির অজুহাতে তা তুলে নিয়ে যাওয়া হয়। এই অমানবিক পরিস্থিতির জেরে চরম ভোগান্তিতে পরিবারটি। বিগত সরকারের উদাসীনতার পর, এবার নতুন সরকারের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ মিলবে- এই আশাতেই দিন গুনছেন অসহায় বাসিন্দারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার