জেলার আপডেট ✍ Final Exposer

কাঁকসায় লরি দুর্ঘটনা, আহত চালক ও খালাসি

কাঁকসায় লরি দুর্ঘটনা, আহত চালক ও খালাসি

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

     নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি লরি। শনিবার ভোরে কাঁকসার রাজবাঁধের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন লরির চালক ও খালাসি।

         ​পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে আসানসোলগামী একটি লরি ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় পানাগড় বাইপাস পার করে রাজবাঁধের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর লরিটি সজোরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় কাঁকসা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। 

     এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। 

     প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। লরিটির গতিবেগ বেশি ছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার