আসানসোল ✍ Final Exposer

আসানসোলে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ 

আসানসোলে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ 

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        ​শনিবার আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হলো ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর এক দিনের বিশেষ শিবির। জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে আয়োজিত এই শিবিরে বুথ স্তর পর্যন্ত দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনসম্পর্ক বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

     ​শিবিরে উপস্থিত ছিলেন জেলা প্রভারি বিবেক রাঙ্গা, সাধারণ সম্পাদক আপ্পু হাজরা, কেশব পোদ্দার, প্রাক্তন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতা ও বিপুল সংখ্যক কর্মী।

        জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য কর্মীদের উদ্দেশে বলেন, দলের সাফল্য কর্মীদের নিরলস পরিশ্রমের ফসল। তিনি কর্মীদের সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

     ​দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে দলের আদর্শ, সাংগঠনিক নিয়মাবলি, বুথ শক্তিশালীকরণ এবং সরকারি প্রকল্পের প্রচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে কর্মীরা সংগঠনের প্রতি আনুগত্য ও জনসেবার শপথ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার