আসানসোল ✍ Final Exposer

হটন রোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পুরনিগমের

হটন রোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পুরনিগমের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        দীর্ঘ জল্পনা ও একাধিকবার সতর্কবার্তা দেওয়ার পর অবশেষে সোমবার আসানসোলের হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার ধারের অবৈধ দখলদার উচ্ছেদে নামল আসানসোল পুরনিগম। এদিন পুলিশ ও বুলডোজার নিয়ে পুর আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।

      ​উল্লেখ্য, এর আগে গত ১৬ মে উচ্ছেদ অভিযানের দিন ধার্য হলেও ব্যবসায়ীদের আবেদনে তা ১৫ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। নতুন সময়সীমা অনুযায়ী, সোমবার সকাল থেকেই শুরু হয় উচ্ছেদ প্রক্রিয়া। প্রশাসনের তৎপরতায় অধিকাংশ দোকানদার নিজেরাই দোকান সরিয়ে রাস্তা দখলমুক্ত করেন। তবে যারা নির্দেশ অমান্য করেছিলেন, তাদের অস্থায়ী দোকান ও অবৈধ কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

     দীর্ঘদিন ধরে রাস্তার ওপর অবৈধ দখলের কারণে এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পুরনিগমের স্পষ্ট বার্তা, জনস্বার্থে রাস্তা দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত এমন অভিযান চলবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার