আসানসোল ✍ Final Exposer

​শ্রমিক বিক্ষোভ ও অবরোধে উত্তাল সালানপুরের বালাজি সিরামিকস

​শ্রমিক বিক্ষোভ ও অবরোধে উত্তাল সালানপুরের বালাজি সিরামিকস

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:  

        দীর্ঘ ১৫ দিন ধরে তালাবন্দি সালানপুর ব্লকের দেন্দুয়া এলাকার বালাজি সিরামিকস। কারখানার অচলাবস্থা কাটানো এবং শ্রমিক অধিকার রক্ষার দাবিতে সোমবার কারখানার গেটের সামনে ব্যাপক বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। প্রায় দু’ঘণ্টা অবরোধের পর কর্তৃপক্ষ আলোচনার জন্য ডাকলেও, কোনো সমাধান সূত্র মেলেনি।

        ​আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানা অবিলম্বে চালু করতে হবে এবং বন্ধের সময়ের সম্পূর্ণ মজুরি প্রদান করতে হবে। পাশাপাশি, পিএফ ও ইএসআই সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। 

       শ্রমিক নেতা অমরনাথ মাহাতো স্পষ্ট জানান, কারখানা কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। ১৭ জুনের মধ্যে কর্তৃপক্ষ দাবি না মানলে, কর্মীরা জেলা শাসকের (ডিএম) কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে বসতে বাধ্য হবেন।

         শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় তাদের পরিবার আজ অনাহারের মুখে। কর্মসংস্থান ও অস্তিত্ব রক্ষার এই লড়াই ঘিরে শিল্পাঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সকলের নজর এখন ১৭ জুনের পরিস্থিতির ওপর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার