আসানসোল ✍ Final Exposer

আসানসোল পুরনিগমের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক: মেয়রের দ্বারস্থ কাউন্সিলাররা

আসানসোল পুরনিগমের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক: মেয়রের দ্বারস্থ কাউন্সিলাররা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী পরিস্থিতিতে আসানসোল পুরনিগমের কাজকর্ম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এই সংকটময় পরিস্থিতিতে সোমবার কল্যাণপুর হাউজিংয়ের একটি ম্যারেজ হলে মেয়র বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

       ​বৈঠকে পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ ও বিভিন্ন বোরো চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। মেয়র জানান, নির্বাচনের পর থেকে ১০ জন বোরো চেয়ারম্যান নিয়মিত অফিসে যেতে পারছেন না। অনেক কাউন্সিলার পুরনিগমে আসা কমিয়ে দিয়েছেন। পাশাপাশি, কাউন্সিলারদের হেনস্তা ও তাদের বাড়িতে অনধিকার প্রবেশের মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে।

      এই পরিস্থিতিতে প্রতিকারের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়ে বিস্তারিত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ইতিমধ্যে একজন বোরো চেয়ারম্যান ও একজন কাউন্সিলার পদত্যাগ করেছেন। মেয়রের পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার