জেলার আপডেট ✍ Final Exposer

​জনকল্যাণ শিবিরে পরিষেবা পেতে মানুষের ঢল

​জনকল্যাণ শিবিরে পরিষেবা পেতে মানুষের ঢল

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

        রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হলো তিন দিনব্যাপী বিশেষ ‘জনকল্যাণ শিবির’। ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকের মতো  বীরভূমের ইলামবাজার ব্লকের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলির সরকারি বাউল মঞ্চেও মহাসমারোহে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

      ​শিবিরে ২৫টি সরকারি দপ্তরের স্টল থেকে অন্নপূর্ণা যোজনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভূমি দপ্তর ও মুদ্রা লোন সহ মোট ৫৫টি প্রকল্পের সুবিধা ও তথ্য পাচ্ছেন সাধারণ মানুষ।

        তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকেই নথিভুক্তকরণের জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে ও নিরাপত্তা রক্ষায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহলদারির ব্যবস্থা ছিল। 

      অন্যদিকে, তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের তৃষ্ণা মেটাতে জয়দেব কেন্দুলি যুব মোর্চার ‘জলছত্র’ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

       ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জ্জী পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। প্রথম দিনের অভূতপূর্ব সাফল্যে প্রশাসন আশাবাদী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার