জেলার আপডেট ✍ Final Exposer

​বেআইনি বালি পাচারের অভিযোগে উত্তপ্ত কাঁকসার শোকনা গ্রাম

​বেআইনি বালি পাচারের অভিযোগে উত্তপ্ত কাঁকসার শোকনা গ্রাম

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

         বেআইনিভাবে বালি পাচারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হলো কাঁকসার শোকনা গ্রামে। বালি পাচার বন্ধের দাবিতে গ্রামবাসীরা প্রায় ৪০টি বালি বোঝাই ট্রাক্টর আটকে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার খবর পেয়ে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ৩০টি বালি বোঝাই ট্রাক্টর আটক করেন।

     ​গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে সিলামপুর থেকে অবৈধভাবে বালি বোঝাই ট্রাক্টর তাদের গ্রামের উপর দিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করে। এর ফলে রাস্তাঘাটের দুরবস্থা এবং বাড়িঘরের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। ট্রাক্টরের চালকদের কাছে বৈধ চালান দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। 

     স্থানীয়দের প্রশ্ন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে দিনের পর দিন এই বেআইনি কারবার চলছে? প্রশাসনের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদেই গ্রামবাসীরা আজ একজোট হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার