আসানসোল ✍ Final Exposer

বিভিন্ন দাবিতে রূপনারায়ণপুর পঞ্চায়েতে কৃষক সভার ডেপুটেশন

বিভিন্ন দাবিতে রূপনারায়ণপুর পঞ্চায়েতে কৃষক সভার ডেপুটেশন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের রূপায়ণ ও বকেয়া কাজের দাবিতে ১৮ জুন সারা ভারত কৃষক সভার সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে রূপনারায়ণপুর পঞ্চায়েত অফিসে ৯ দফা দাবিতে এক জোরালো ডেপুটেশন দেওয়া হয়।

      ​এদিন বিহার রোড মোড় থেকে একটি মিছিল পঞ্চায়েত অফিস পর্যন্ত পদযাত্রা করে। কৃষক নেতা সুনীল মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন গণেশ পণ্ডিত, জগদীশ মালাকার ও তাপসী চৌধুরী। পরে সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করেন এবং দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।

       ​কৃষক সভার দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, বাড়ি বাড়ি নলবাহিত জল সংযোগ এবং বয়স্ক ও বিধবা ভাতা প্রদান। এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো, হয়রানি বন্ধ করা এবং সকল মানুষকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই সমস্যাগুলোর সুরাহার দাবি জানিয়েছে কৃষক সভা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার