আসানসোল ✍ Final Exposer

বেপরোয়া গাড়ির দাপট, সামডিতে চাঞ্চল্য

বেপরোয়া গাড়ির দাপট, সামডিতে চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      সালানপুরের সামডিতে বৃহস্পতিবার  সন্ধ্যায় এক বেপরোয়া চারচাকার দৌরাত্ম্যে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত দ্রুতগতিতে একটি গাড়ি জনবহুল রাস্তা দিয়ে বারবার যাতায়াত করছিল, যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান পথচারীরা।

     ​পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে দেখে স্থানীয়রা গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে সামডি পুলিশ ক্যাম্পের কর্মীরাও সেই ধাওয়ায় যোগ দেন। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে চলে এই ‘চোর-পুলিশ’ খেলা। শেষ পর্যন্ত সাধনা গ্রামের উপকণ্ঠে একটি ইটভাটার কাছে গাড়িটি ফেলে রেখে অন্ধকারে চম্পট দেয় চালক ও আরোহীরা। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গাড়িটির নম্বরের সূত্র ধরে মালিক ও যাত্রীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

     ​স্থানীয়দের একাংশের দাবি, গত কয়েকদিন ধরেই গাড়িটির গতিবিধি সন্দেহজনক ছিল। এই ঘটনার পর এলাকায় অপহরণের গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এই ধরণের বেপরোয়া যানবাহনের দৌরাত্ম্য রুখতে কড়া প্রশাসনিক নজরদারির দাবি তুলেছেন এলাকাবাসী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার