আসানসোল ✍ Final Exposer

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস পালন

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস পালন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

    আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে আয়োজিত হলো এক বর্ণাঢ্য যোগ অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক সুস্থতা ও মানসিক ভারসাম্য বজায় রাখার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

     ​অনুষ্ঠানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০০ জন পড়ুয়া অত্যন্ত শৃঙ্খলা ও উৎসাহের সাথে যোগাসন ও প্রাণায়াম প্রদর্শন করে। স্কুল প্রাঙ্গণে এক অনন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী সচীন্দ্রনাথ রায়, প্রিন্সিপাল শ্রী রাজীব শ’, ভাইস-প্রিন্সিপাল শ্রী সত্যজিৎ দনসহ ডি.জি.পি সাবডিভিশন যোগ অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীমতী সীমা দত্ত চট্টোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

     বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত যোগাভ্যাসে উৎসাহিত করে বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর ব্যস্ত জীবনে শরীর ও মনকে সুস্থ রাখার চাবিকাঠি হলো যোগ। অনুষ্ঠানের শেষে অনেক পড়ুয়া প্রতিদিন যোগাভ্যাসের অঙ্গীকার গ্রহণ করে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার