আসানসোল ✍ Final Exposer

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার তৃণমূলের দুই নেতা

বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার তৃণমূলের দুই নেতা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা ও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে রানিগঞ্জের এগরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিবেক মণ্ডলকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার রাণীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

       ​পুলিশ সূত্রে খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার সকালে ধৃতদের রাণীগঞ্জ থানা থেকে আসানসোল দক্ষিণ থানায় স্থানান্তরিত করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিনের দাদাগিরি, সন্ত্রাস, বিরোধী কর্মীদের হুমকি, জমি দখল ও মহিলাদের ওপর অত্যাচারের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

    ​এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। মামলার তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। পুলিশি জেরায় এলাকা সন্ত্রস্ত করার নেপথ্যে থাকা আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। আদালতের পরবর্তী নির্দেশের দিকেই এখন নজর রয়েছে সবার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার