কলকাতা ✍ Final Exposer

নবান্নে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পর্যালোচনা বৈঠক: লক্ষ্য ২০২৬-এর মধ্যে জল জীবন মিশন সফল করা

নবান্নে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পর্যালোচনা বৈঠক: লক্ষ্য ২০২৬-এর মধ্যে জল জীবন মিশন সফল করা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
মঙ্গলবার নবান্নে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে রাজ্যের পানীয় জল প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যবাসীর কাছে নিরবচ্ছিন্ন ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
বৈঠকের অন্যতম প্রধান সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ‘জল জীবন মিশন’-এর আওতায় ৪,১০০টি গ্রামে শতভাগ কাজ সম্পন্ন করে শংসাপত্র প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দপ্তরের পরবর্তী পাঁচ বছরের রূপরেখা এবং আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখে তা দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বৈঠকে রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও সচিব রণধীর কুমার উপস্থিত ছিলেন। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে দপ্তরের আধিকারিকদের কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার