আসানসোল ✍ Final Exposer

ডিসেরগর দামোদর নদী থেকে  অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কৌশিক মুখার্জী: কুলটি:-

আজ সকালে ডিসেরগরের কিলবার্ন ফিল্টার প্ল্যান্ট এর সামনে দামোদর নদীতে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাই স্থানীয়রা। খবর পেয়ে কুলটি থানার পুলিশ পৌঁছায় দামোদর নদীটি পুরুলিয়া জেলার অধীন থাকায় পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার পুলিশকে খবর দেয় কুলটি থানার পুলিশ। নীতুরিয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার