আসানসোল ✍ Final Exposer

এক বছর ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরেও ভবিষ্যৎ আজ অনিশ্চিত ১২জন নিরাপত্তারক্ষীর

কাজল মিত্র: চিত্তরঞ্জন:- শনিবার চিত্তরঞ্জন রেল শহরের কেজি হাসপাতালে কর্মরত বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীরা হাসপাতাল এর গেটের সামনে পুনরায় চাকরির নিয়োগের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে ।তাদের দাবি তারা একবছর ধরে এই হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করে আসছে কিন্তু এখন অন্য নতুন সিকুরিটি সংস্থা আসার কারনে তাদের ছাঁটাই  করে নতুন কর্মী নিয়োগ করা হবে বলে  তারা জানান তবে তারা  হাসপাতাল কর্তৃপক্ষের কাছে   একটি মানবিক আবেদন জানা রাখেন যে তাদের যেনো পুনরায় কাজে নিযুক্ত করা হয়।

এই ১২জন কর্মী, যাঁদের মধ্যে আছেন দীপক গোপ, তারাশঙ্কর দা, অভিজিৎ মণ্ডল, নরেশ প্রসাদ সহ আরও অনেকে, জানান যে তাঁরা কলকাতার একটি বেসরকারি সংস্থা ‘এন.এস.এস’-এর মাধ্যমে গত এক বছর ধরে হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, গত পাঁচ মাস ধরে তাঁরা বেতন পাননি। নিয়ম অনুযায়ী পেনশন ফান্ড (পি.এফ) এবং স্বাস্থ্যবিমা (ই.এস.আই) সুবিধাও ঠিকভাবে পাননি।

তবুও তাঁরা নিষ্ঠার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেছেন। তাদের বক্তব্য, “আমরা গরীব ঘরের সন্তান। এই কাজটাই আমাদের পরিবার চালানোর একমাত্র ভরসা।”

বর্তমানে হাসপাতালের নিরাপত্তার পদায়িত্ব একটি নতুন ঠিকাদার সংস্থার হাতে চলে যাওয়ায় তাঁদের কাজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।নতুন ঠিকাদার তাঁদের নিয়োগ করবে কিনা,তা অনিশ্চিত। এই অনিশ্চয়তা দূর করতেই তাঁরা রেল প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার