আসানসোল ✍ Final Exposer

চিনাকুড়ি শুটআউট কাণ্ডে গ্রেফতার আরো দুই

চিনাকুড়ি শুটআউট কাণ্ডে গ্রেফতার আরো দুই

কৌশিক মুখার্জী: কুলটি:-

গত মাসের ১৫এপ্রিল চিনাকুড়ি শুটআউট কাণ্ডে গ্রেফতার আরো দুই।ঘটনা চিনাকুড়ি বাজারে এলাকায় বেসরকারি মাইক্রোফিনান্স কোম্পানির কর্ণধার উমাশঙ্কর চৌহানকে এলোপাথাড়ি গুলি করে খুন করে দুষ্কৃতি।কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এই ঘটনার তদন্তে নেমে দুজনকে আগে গ্রেফতার করে তাঁদেরকে নিজেদের হেফাজতে নিয়ে রবিবার আরো এই ঘটনায় যুক্ত দুজনকে গ্রেফতার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।ঐ কোম্পানির ম্যানেজার অবিনাশ যাদব মাইক্রো ফিনান্স কোম্পানির কয়েক লক্ষ টাকা হিসাব গরমিল করার জন্য উমাশঙ্কর চৌহান সরিয়ে ফেলার পরিকল্পনা করে।কর্মচারী রাহুল বাউরি কে সঙ্গে নিয়ে দীপ বাউরি, শিবনাথকে টাকা দিয়ে খুন করায় উমাশংকর চৌহান কে।যদিও পুলিশ প্রথমে দীপ বাউরি ও শিবনাথ রজককে গ্রেফতার করে ১০দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করে এবং গতকাল উমা শঙ্করের ম্যানেজার অবিনাশ যাদব ও তার ডাটা এন্ট্রি অপারেটার রাহুল বাউরিকে গ্রেফতার করে।যদিও অভিযুক্ত অবিনাশ যাদব অসুস্থ হওয়ার ফলে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছে।রাহুল বাউরিকে সোমবার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসানসোল আদালতে পাঠায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার