জেলার আপডেট

প্রতিরক্ষা কর্মীর বাড়িতে চুরি, তদন্তে পুলিশ

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

       মেয়ের বিয়ে উপলক্ষ্যে স্বপরিবারে বিহারে নিজস্ব বাড়িতে গেছেন প্রতিরক্ষা কর্মী হীরালাল রাম। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে পালায় চোরের দল। ঘটনাটি কাঁকসার পানাগড় বাজারের রেল পাড় 'ডিফেন্স কলোনি' এলাকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

       স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সাত সকালে  বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ঘরের ভিতরে ঢুকে দেখেন দুটি আলমারির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে, ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরিস্থিতি উপলব্ধি করে সঙ্গে  সঙ্গে কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। বাড়ির মালিককেও খবর দেওয়া হয়।

       স্থানীয়দের দাবি, এর আগে এলাকায়  একাধিকর চুরির ঘটনা ঘটলেও তার কোনো কিনারা হয়নি। দুষ্কৃতিরা সেই সুযোগটাই নিয়েছে। চারপাশে সিসিটিভি থাকা সত্ত্বেও তারা পরিকল্পনা মাফিক চুরি করেছে। অবিলম্বে চোরের দলকে ধরার জন্য তারা পুলিশের কাছে দাবি করে।