আসানসোল ✍ Final Exposer

২৪ তম বর্ষের চিঁচুুড়িয়া অগ্রণী সমিতির কালীপুজোর শুভ উদ্বোধনে বিশিষ্ট জনেরা

রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-

কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরই  অমাবস্যার মধ্যরাতে দেবী কালীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। তার আগেই রবিবার সন্ধ্যায় বিশিষ্টজনের হাত ধরে চিচুড়িয়া অগ্রণী সমিতির কালী পূজার শুভ উদ্বোধন হয়ে গেল। উপস্থিত অতিথিরা ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অগ্রণী সমিতির পুজোর শুভ সূচনা করলেন। 

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  ব্লক সভাপতি সিদ্ধার্ত রানা, সহ-সভাপতি দীনেশ চক্রবর্তী, চিচুড়িয়া পঞ্চায়েতর উপপ্রধান সোমনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পুতুল ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী কেদার রানা সহ আরো অনেকে।

জানা যায় এ বছর চিঁচুড়িয়া অগ্রণী সমিতির পুজো ২৪ তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবছরই মহা ধুমধাম এর সাথে কালীপুজো পালিত  হলেও, এবছর একটু ব্যতিক্রম,  মন্ডপের সাজসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা সমস্ত কিছুতেই আগের তুলনাই এখন অনেকটাই  পরিবর্তন এসেছে। অগ্রণী সমিতির পরিচালক কিশোর বাউড়ি জানান, ভক্তিভরে মায়ের আরাধনার পাশাপাশি, কবিগান, নৃত্য অনুষ্ঠান এবং নরনারায়ন সেবারও আয়োজন করা হয়েছে। এছাড়াও জানাই গ্রামবাসীর সহযোগিতা এবং আরো অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের সাহায্য পেলে আগামী দিনে এই অনুষ্ঠানটি কে নিয়ে আরো বড় ধরনের পরিকল্পনা রয়েছে আমাদের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার