দিনপঞ্জি ✍ Final Exposer

আজকের দিনপঞ্জি

প্রাত‍্যহিক প্রভাতী শুভেচ্ছা

আজ: ২ কার্ত্তিক ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার, ইংরেজী: ২০ অক্টোবর ২০২৫।

সূর্য উদয়: সকাল ০৫:৪০:৩০ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:০৫:৩৫।
চন্দ্র উদয়: শেষ রাত্রি ০৫:১৪:০২ এবং চন্দ্র অস্ত: বিকাল ০৪:৫০:৩১।

কৃষ্ণ পক্ষ
তিথি: চতুর্দশী (রিক্তা) বিকাল ঘ ০২:৩৪:৪৪ দং ২২/২২/৫০ পর্যন্ত।
নক্ষত্র: হস্তা

কালরাত্রি: ০৯:৪৭:০১ থেকে ১১:২১:০৮ পর্যন্ত।

জন্মের সময়ে কন্যা রাশি, বৈশ্য বর্ন, দেব গন, অষ্টোত্তরী বুধের দশা এবং বিংশোত্তরী চন্দ্রর দশা।

শুভ দিন: হলপ্রবাহ ও বীজ বপন, ধান্যচ্ছেদন, ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ।

ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।।

ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি
ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে।।

কৃষ্ণা চতুর্দ্দশী তিথি দিবা ২ -- ৫৭ মি অবধি।।
অমাবস্যার নিশি পালন।

আজ শ্রী শ্রী দ্বীপান্বিতা কালী পূজা।
আজ মধ্যরাত্রি তে শ্রী শ্রী শ্যামা পূজো।।

দীপাবলী

ওঁ ক্রিং কালিকায়ৌ নমঃ

দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার