কুলটির নিয়ামতপুর অগ্রসেন ভবনে কুলটির ২৮টি ওয়ার্ডের BLA দের নিয়ে প্রশিক্ষণ শিবির করলো মন্ত্রী মলয় ঘটক
কাজল মিত্র: কুলটি:- পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরু হয়ে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের BLA দের নিয়ে প্রশিক্ষণ শিবির। সে মতে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলটির নিয়ামতপুর অগ্রসেন ভবনে কুলটি বিধানসভার ২৮টি ওয়ার্ডের BLA দের প্রশিক্ষণ শিবির করা হলো। এতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, রাজ্য নেতা উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি ব্লকের ২ সভাপতি বাদল পুইতান্ডি ও কাঞ্চন রায়, আসানসোল পৌর নিগমের mmic ইন্দ্রানী মিশ্র, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের নেতা সুব্রত সিনহা, বিমান দত্ত সহ অনেকে।
