আসানসোল ✍ Final Exposer

কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে রেজিস্ট্রেশন বিহীন টোটো চালকদের বিরুদ্ধে অভিযান

সংবাদদাতা: কুলটি:- কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আসানসোল বরাকর রোডের কুলটি ক্লাব রোডে রেজিস্ট্রেশন বিহীন টোটো চালকদের বিরুদ্ধে অভিযান।আটক করা হয় একাধিক টোটো কে।তাঁদের কুলটি ট্রাফিক গার্ড  অফিসের সামনে নিয়ে আসা হয়।কুলটি ট্রাফিক গার্ড পুলিশের সূত্রে জানা যায় যে সব টোটো গুলোর রেজিস্ট্রেশন নেই সেইসব টোটোগুলির রেজিস্ট্রেশন করানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হবে।তবে তাদের কোন জরিমানা করা হবে না বলেই জানা গেছে। রেজিস্ট্রেশনের পর যেন তারা সুষ্ঠু হবে রাস্তায় চলাচল করতে পারে। পাশাপাশি এই অভিযান নিয়মিত চলবে বলে ও জানা যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার