আসানসোল

উদ্বোধন হলো এলআইসির নব নির্মিত আধুনিকীকরণ ভবনের 

উদ্বোধন হলো এলআইসির নব নির্মিত আধুনিকীকরণ ভবনের 

শুক্লা ব্যানার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      বীমার জগতের কোটি কোটি গ্রাহকদের চরম  ভরসাস্থল হলো ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসি। এটি  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লক্ষ মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এবার গ্রাহক পরিষেবা আরও উন্নত করা এবং গ্রাহক-বান্ধব পরিবেশ তৈরি করার লক্ষ্যে এলআইসির আসানসোল বিভাগের নব নির্মিত আধুনিকীকরণ প্রাঙ্গণের উদ্বোধন করলেন এলআইসির ম্যানেজিং ডিরেক্টর রত্নাকর পট্টনায়েক। উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় জোনের জোনাল ম্যানেজার জে. এস. টোলিয়া, নির্বাহী নির্দেশক (ইঞ্জিনিয়ার) পি.কে.জে. ডুংডুং, সহ-নির্দেশক (ইঞ্জিনিয়ার) এ. কে. শ্রীবাস্তব, আঞ্চলিক ম্যানেজার (বিপণন) লক্ষ্মী প্রসাদ দাস,  সিনিয়র ডিভিশনাল ম্যানেজার বিবেকানন্দ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।  

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা  এলআইসির পরিষেবা শক্তিশালী করা এবং  পলিসি হোল্ডারদের দক্ষ, নির্ভরযোগ্য ও সুবিধাজনক পরিষেবা প্রদানের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতির উপর জোর দেন। তাদের আশা আধুনিকীকরণ প্রাঙ্গণটি গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের জন্য সহায়ক হয়ে উঠবে এবং পরিষেবার সর্বোচ্চ মান বজায় রাখতে সক্ষম হবে।