আসানসোল ✍ Final Exposer

নাবালিকাকে খুনের ঘটনায় ধৃতকে আজ ফের আদালতে পেশ

তন্ময় মাহারা: মালদা:- নাবালিকাকে নৃশংস খুনের ঘটনায় ধৃতকে আজ ফের আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে আরও দুদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি নাবালিকার নিখোঁজের অভিযোগ ওঠে। ৩১ জানুয়ারি গভীর রাতে নাবালিকার ধড় ও মুণ্ডু কাটা দেহ উদ্ধার হয়। পরদিন অভিযুক্তকে আদালতের মাধ্যমে পুলিশে হেপাজতে নেয় ইংরেজবাজার থানার পুলিশ।আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, আজ ফের ধৃতকে দুদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে। আপাতত ঘটনার তদন্তে খুনে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা মাটি ফরেন্সিকে পাঠানো হয়েছে। দুটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে ধৃত যুবককে শনাক্ত করা গিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার