আসানসোল ✍ Final Exposer

এসআইআর এর কাজ পরিদর্শনে জেলাশাসক এব মহকুমাশাসক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

        জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে গত ৪ ঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যজুড়ে বিএলও-রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম বিতরণ করে চলেছেন। পূরণ করা ফর্মগুলি তাদেরই সংগ্রহ করতে হবে। এই নিয়ে প্রশাসনিক মহলে চলছে জোর তৎপরতা।

        ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কাজের অগ্রগতি কেমন হচ্ছে সেটি সরেজমিনে দেখার জন্য পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বালাম এস এবং আসানসোলের এসডিএম (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য। রবিবার আসানসোল রেলপারের বালবোধন স্কুল এলাকার ও কুলটি এলাকার ঢেমোমেন পরিদর্শন করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং কর্মরত  বিএলও দের সাথেও তারা মতবিনিময় করেন।

প্রসঙ্গত,এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে পশ্চিম বর্ধমান জেলায় ২৩ লক্ষ ২৭ হাজার ইনুমেরেশন ফর্ম বিলি করার কথা। গত ৪ ঠা নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর রবিবার সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ গত ১৩ দিনে পশ্চিম বর্ধমান জেলায় বিলি করা হলো ২২ লক্ষ ৮০ হাজার ইনুমেরেশন ফর্ম। এবার বাড়ি বাড়ি ঘুরে বিএলওরা কালেকশন বা সংগ্রহ যাতে করেন, তার দিকে জেলা প্রশাসন জোর দিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার