জেলার আপডেট ✍ Final Exposer

হাওড়া জেলার আমতায় পালিত হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠান

হাওড়া জেলার আমতায় পালিত হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠান

রিমা ঘোষ: আমতা:- সারাদেশের সাথে সাথে হাওড়া জেলার আমতায় যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী। বুধবার ২৫ শে বৈশাখ উপলক্ষে হাওড়া জেলার  আমতা শিবতলায় শিব সঙ্ঘ মহিলা মহল আয়োজিত কুমুদেস্বর মন্দির প্রাঙ্গনে  সকালে প্রদীপ জ্বালিয়ে, পুষ্প মালা অর্পণের পর ভাষা পাঠ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অঙ্কন ও আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু কচি কাচারা। প্রথম  থেকে পঞ্চম স্থান পর্যন্ত পুরস্কার বিতরণ  করা হয়। বিকালে নাচ, গান, আবৃত্তি, নাটক এ অংশ গ্রহন করেন স্থানীয় অনেকেই ।তাদের মধ্যে শ্রীপর্ণা চন্দ্র, রীতিকা বাকুলী, রিমিকা ঘোষ, মৃগাঙকা বিদ্, অহনা চক্রবর্তী, উসশ্রী ধর, মধুশ্রী মজুমদার, দেবাঞ্জনা  মজুমদার  প্রমুখ শিল্পী গন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। আজকের কবিগুরুর অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার