আসানসোল ✍ Final Exposer

পঞ্চায়েতের সদস্যা কি ভাবে দুই জায়গার ভোটার ? উঠছে প্রশ্ন

কাজল মিত্র, সালানপুর:- বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর পঞ্চায়েতের সদস্যা শুক্লা দত্ত।তার নামে দুটি sir ফর্ম।একটি কাটোয়া ও একটি বারাবনি বিধানসভায়।সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।পঞ্চায়েতের সদস্যা কি ভাবে দুই জায়গার ভোটার প্রশ্ন বিরোধী থেকে সাধারণ মানুষের।এই বারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে রূপনারায়ানপুরে জয়ী হয়ে পঞ্চায়েত সদস্যা হন শুক্লা দত্ত।তবে রূপনারায়ানপুর পঞ্চায়েতের সদস্যা শুক্লা দত্ত জানান কাটোয়া তে তার বাপের বাড়ি। বিয়ের আগে কাটোয়াতে তার সেখানে ভোটার কার্ড হয়।তিনি বিয়ের পর 2021 এ বারাবনি বিধানসভায় নতুন করে ভোটার কার্ড বানান।তখন তিনি কাটোয়ার ভোটার কার্ড ক্যানসেল করার জন্য বিএলও কে জানিয়েছিলেন।কিন্তু সেই ভোটার কার্ড ক্যানসেল হয়নি।আর বিয়ের পর থেকেই শুশুর বাড়িতে শাশুড়ি ও শুশুর মহাশয়ের শরীর খারাপ থাকায়।তার আর কাটোয়া যাওয়া হয়নি।ফলে তিনি জানতেন না তার কাটোয়ার ভোটার কার্ড ক্যানসেল হয়নি।বর্তমানে তার দুই বাড়িতে sir ফর্ম আসায় তিনি জানতে পেরেছেন।তবে তিনি দাবি করেন তার কাটোয়াতে ভোটার কার্ড থাকলেও তিনি শুধুমাত্র ভোট দিয়েছেন বারাবনি বিধানসভায়।আর তিনি এও জানান তিনি শুধুমাত্র বারাবনি বিধানসভার জন্য sir ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন।

https://youtu.be/Nrk7VSAOnmE?si=5qy0tvrj3KBHP37e

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার