আসানসোল ✍ Final Exposer

বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করলেন সুকান্ত মজুমদার

বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করলেন সুকান্ত মজুমদার

কৌশিক মুখার্জী: আসানসোল:- দলের প্রার্থীকে সাথে নিয়ে মন্দিরে পুজো দিয়ে, ঢাক ঢোল বাজিয়ে বৃহস্পতিবার দলের প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে এদিন হুড খোলা গাড়িতে বার্নপুরে রোড শো করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার সঙ্গে উপস্থিত  ছিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা অমর কুমার বাউরি, বিজেপি পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী, জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ কর্মীসমর্থকরা।

এদিন বার্নপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে টাউন পূজা, বন্ধু মহল মাঠ, সুভাষপল্লী স্কুল হয়ে বার্নপুর বাসস্ট্যান্ডে শেষ হয় নির্বাচনী প্রচার। এদিনের রোড শো দেখতে এইসব এলাকায় সাধারণ মানুষের মধ্যে সাড়া বিপুলভাবে লক্ষ্য করা যায়। বিজেপি প্রার্থী সুরেন্দ্র জিৎ সিং অহলুবালিয়ার সমর্থনে প্রচারের জন্য অংশগ্রহণ করার মাঝে সাংবাদিক দের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার  সন্দেশখালি ভিডিও ভাইরাল প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসকে আক্রমণ করে বলেন সন্দেশখালির পাপ ঢাকার জন্য তৃণমূল কংগ্রেস অনেক কিছু করবে। এটা নতুন কিছু নয়। এরআগে বীরভূমে কি হয়েছে তা তো আমরা দেখেছি। তৃনমুল এমন অনেক অপপ্রচার করছে। ভিডিও ফেক করা হচ্ছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্যের গলা বসানো হচ্ছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাও ব্যবহার করা হচ্ছে। তাই সাধারন মানুষদের বলছি এইসবে বিভ্রান্ত হবেননা।রাজ্যপাল সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, মানুষ বিচার করুক। নিয়োগ দূর্নীতি প্রসঙ্গে তার মন্তব্য আমরা তো বলছি না। সুপ্রিম কোর্টই তো বলেছে  এসএসসি প্রাতিষ্ঠানিক দূর্নীতি করেছে। তাহলে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার