আসানসোল ✍ Final Exposer

রাস্তা সংস্কারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী, তিন গ্রামের মানুষ রাস্তায় নেমে অবরোধ

কাজল মিত্র: জামুড়িয়া:-  মঙ্গলবার সকালেই ইকড়া রেলগেটের কাছে রাস্তা সংস্কারের দাবিতে ইকড়া, মহীষাবুড়ি ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা তীব্র প্রতিবাদে সামিল হন। এলাকার প্রধান রাস্তার বেহাল অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা জামুড়িয়া থেকে চাকদোলা মোড় পর্যন্ত যাওয়া প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

গ্রামবাসীদের অভিযোগ, ইকড়া গ্রাম থেকে ইকড়া স্টেশন পর্যন্ত রাস্তা বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার অভিযোগ ও রাস্তাটি সংস্কারের দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে শুধুই আশ্বাস দেওয়া হয়েছে, কোনো বাস্তব সংস্কার কাজ হয়নি।

দীর্ঘদিন ধরে চলা ভোগান্তি ও যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ায় শেষ পর্যন্ত গ্রামবাসীদের বাধ্য হয়ে রাস্তায় নেমে অবরোধ করতে হয়। বিক্ষোভকারীদের দাবি, রাস্তা সংস্কারের সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার