আসানসোল ✍ Final Exposer

আসানসোলে সর্বদলীয় বৈঠকে উপস্থিত নির্বাচন কমিশনের রোল অবজারভার

আসানসোলে সর্বদলীয় বৈঠকে উপস্থিত নির্বাচন কমিশনের রোল অবজারভার

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

        জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার রোল অবজারভার স্মিতা পান্ডের উপস্থিতিতে এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের সভাপতিত্বে জেলাশাসকের কার্যালয়ে এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত একটি সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জেলাশাসক ও নির্বাচন কমিশনের আধিকারিক একটি সাংবাদিক সম্মেলন করেন। জানা যাচ্ছে বুধবার বিকেল পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ৮৫.৬১ শতাংশ গণনা ফর্ম ডিজিটাইজড করা হয়েছে।

            নির্বাচন কমিশনের আধিকারিক বলেন, এদিন সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়েছে। তারা সকল দলের প্রতিনিধিদের অনুরোধ করেছেন যে কোনও নির্দিষ্ট অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করুন এবং তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

         জেলাশাসক বলেন, এই জেলায় এখনো পর্যন্ত খুঁজে না পাওয়া, স্থানান্তরিত বা মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজারের কিছু বেশি।  বিএলওরা একাধিকবার ভোটারদের বাড়িতে গিয়েও সংশ্লিষ্ট ভোটারদের সম্পর্কে কোনও তথ্য পাননি। ফলে খসড়া তালিকা প্রকাশের সময় এইসব ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। যদিও পরে সকলের আবেদন করার সুযোগ থাকবে। এই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে।

       জেলাশাসক বলেন, এখনো পর্যন্ত জেলার নয়টি বিধানসভা এলাকায় ৯৯ % এরও বেশি ফর্ম বিলি করার কাজ শেষ হয়েছে এবং ৮৫% এরও বেশি ফর্ম ডিজিটাইজড করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার