আসানসোল ✍ Final Exposer

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে গরম থেকে স্বস্তি শিল্পাঞ্চলে

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে গরম থেকে স্বস্তি শিল্পাঞ্চলে

কৌশিক মুখার্জী: আসানসোল:- তীব্র গরমের থেকে কিছুটা হলেও স্বস্তি পেলো আসানসোল শিল্পাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার দুপুর প্রায় ০৩:৩০ নাগাদ থেকে বজ্র বিদ্যুৎ হালকা ঝোড়ো হাওয়ার সাথে শুরু হলো শিল্পাঞ্চলে বৃষ্টি। গত মঙ্গলবার রাত্রি কিছুটা বৃষ্টি হয়ে স্বস্তি মিললেও ফের গরম বেড়ে গিয়েছিল। আজ দুপুরের দিকে বৃষ্টির দেখা মেলায় কিছুটা হলেও স্বস্তি পেলো আসানসোল শিল্পাঞ্চলবাসী। তীব্র গরমে হাঁসফাঁস শুরু হয়েছিল শিল্পাঞ্চলের  মানুষেদের। তাপমাত্রা ৪০- ৪২ডিগ্রি পার হয়ে গিয়েছিলো।শিল্পাঞ্চলের মানুষ তাকিয়ে ছিলো বৃষ্টির অপেক্ষায়। অবশেষে বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তি পেলো শিল্পাঞ্চলের মানুষ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার