আসানসোল ✍ Final Exposer

শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা ঋত্বিকা সেনের

শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা ঋত্বিকা সেনের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা নায়িকা ঋত্বিকা সেনের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের সালানপুর গ্রাম থেকে ধুন্দাবাদ হয়ে বনবিড্ডি জেমারী পর্যন্ত আয়োজিত করা হয় এক "মেগা রোড শো"এর।এদিন নায়িকা ঋত্বিকা সেনের সঙ্গে হুড খোলা গাড়িতে দেখা যায় বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বরা।এদিন গ্রামে-গঞ্জে শত্রুঘ্ন সিনহাকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন নায়িকা ঋত্বিকা সেন।তিনি বিধান উপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার