আসানসোল ✍ Final Exposer

জমির বিনিময়ে চাকরি না পেয়ে ক্ষোভ, মহাব্যবস্থাপক দপ্তরের সামনে জমিদাতাদের ধর্না

জমির বিনিময়ে চাকরি না পেয়ে ক্ষোভ, মহাব্যবস্থাপক দপ্তরের সামনে জমিদাতাদের ধর্না

কাজল মিত্র: পাণ্ডেশ্বর:-  জমির বিনিময়ে চাকরির দাবিকে কেন্দ্র করে শুক্রবার ইসিএলের সোনপুর বজরি মহাব্যবস্থাপক দপ্তরের সামনে ক্ষোভ উগরে দিলেন জমির মালিকরা। প্রায় ২০ জন জমিদাতা দপ্তরের প্রধান ফটকের সামনে বসে ধর্না শুরু করেন।

জমির মালিকদের অভিযোগ, বহু বছর আগে ইসিএল কর্তৃপক্ষ তাঁদের জমি অধিগ্রহণ করেছিল, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আজ পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। তাঁদের বক্তব্য, প্রতি বছর শুধুই আশ্বাস মিলছে, কিন্তু চাকরি মিলছে না।

দীর্ঘদিনের এই বঞ্চনার প্রতিবাদে জমির মালিকরা হুঁশিয়ারি দিয়ে জানান, রোজগারের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার