আসানসোল

মনোনয়ন পত্র জমা দিলেন বারাবনি বিধানসভার তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায়

মনোনয়ন পত্র জমা দিলেন বারাবনি বিধানসভার তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায়

কাজল মিত্র, বারাবনি:- বৃহস্পতিবার সকাল থেকেই বারাবনি বিধানসভা জুড়ে বিধান উপাধ্যায় এর সমর্থনে সমর্থকদের ভীড় দেখাগেল পাচগেছিয়া দলীয় কার্যালয়ে।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় সবার প্রথমে নিজের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেয় ।এরপর তিনি দলীয় সমর্থকদের নিয়ে আসানসোল জেলা কার্যালয়ে নমিনেশন জমা দিতে যান ।তবে তিনি জানান তিনি কাওকে যাবার কথা বলেন নি তবে তার ভালোবাসার টানে সকল সমর্থকরা মিছিল করে যায় ।
তিনি জানান তার জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী। বারাবনি বিধানসভায় বিরোধী বলে কেও নেই ।
তিনি সর্বপ্রথম জেলাশাসক কার্যালয় নমিনেশন জমা করেন সেখান থেকে বেরিয়ে সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতন সকলে প্রার্থী বিধান উপাধ্যায় কে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান এরপর বিধান উপাধ্যায় কল্যানেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন।