কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চার গ্রাম পঞ্চায়েত সদস্য
তন্ময় মাহারা, মালদা:- আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলবদলের ছবি স্পষ্ট হয়ে উঠছে রাজ্যজুড়ে। সেই ধারাবাহিকতায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চার গ্রাম পঞ্চায়েত সদস্য। সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন-এর হাত ধরে বামনগ্রাম মশিমপুর এলাকার মীনা বাজারে আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূলের পতাকা তুলে নেন। দলত্যাগীরা জানান, রাজ্যের উন্নয়নের কাজে সামিল হতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কর্মসূচিতে আস্থা রেখেই তারা তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেন। নির্বাচনের আগে এই ধরনের যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। অন্যদিকে, বিভিন্ন দল থেকে কর্মী-সমর্থকদের এই যোগদান আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।