আসানসোল ✍ Final Exposer

সুইফট ডিজায়ার এর সাথে ট্রাকের সংঘর্ষে চালক সহ আহত তিন

সুইফট ডিজায়ার এর সাথে ট্রাকের সংঘর্ষে চালক সহ আহত তিন

কাজল মিত্র: আসানসোল:-  মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে, একটি সুইফট ডিজায়ার একটি ট্রাকের সাথে সংঘর্ষে লাগে ।যারফলে সুইফট ডিজায়ারে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। চালকের মাথায় আঘাত লাগে। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে মা ঘাগর বুড়ি মন্দিরের কাছে একটি সুইফট ডিজায়ার গাড়ির শোরুম থেকে বের হওয়ার সময় আসানসোল থেকে কলকাতাগামী একটি দ্রুতগতিতে আসা ট্রাকটি সুইফট ডিজায়ারের সাথে সংঘর্ষে লাগে ।সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ট্রাকটি সুইফট ডিজায়ারটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার