আসানসোল ✍ Final Exposer

বাস ঢুকে গেল অস্থায়ী সেতুর নীচে

নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ:- নির্বাচনের মুখে দাবি ও পাল্টা দাবির তর্জায় মেতে উঠল রাণীগঞ্জের রাজনৈতিক মহল। শাসকদলের বিরুদ্ধে অর্থ তছরূপ ও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার সূত্রপাত অস্থায়ী সেতুর নীচে একটি বাস ঢুকে যাওয়াকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় একমাস আগে রানীগঞ্জের বল্লভপুর থেকে নুপুর যাওয়ার রাস্তার নিকাশি নালার ওপর গড়ে ওঠা প্রাচীন সেতু অতিরিক্ত পণ্য বোঝায় যান চলাচলের কারণে চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ওই ব্রিজের ওপর চাপ কমানোর লক্ষ্যে পাশেই একটি অস্থায়ী সেতু গড়ে ওঠে। কিন্তু প্রবল বৃষ্টিজনিত কারণে সেটিও দুর্বল হয়ে পড়ে। ফলে বাসটি সেতুর উপর উঠলে সেটি সেতুর নীচে নেমে যায়। পরে একটি বড় ক্রেন নিয়ে বাসটিকে তোলা হয়। সৌভাগ্যবশত সেই সময় বাসে চালক খালাসি ছাড়া অন্যকোনো যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। জানা যাচ্ছে ওদের দু'জনের কোনো ক্ষতি হয়নি। স্থানীয় বিজেপি ও সিপিএম নেতৃত্বের অভিযোগ - সেতু নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ নয়ছয় করার জন্যেই এই অঘটন। পঞ্চায়েতের উপপ্রধানের বক্তব্য - যেখানে সেতুটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল সেখানকার মাটি দুর্বল ছিল এবং বৃষ্টির প্রভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারজন্যেই এই অঘটন। আগামীতে যাতে কোনো অঘটন না ঘটে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার