আসানসোল ✍ Final Exposer

আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার,১০লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর

কৌশিক মুখার্জী: আসানসোল:-

সুপ্রিম কোর্টের নির্দেশে আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন অনুপ মাঝি ওরফে লালা। আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানির পরে তাকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বলে জানালেন লালার আইনজীবী অভিষেক মুখার্জি।মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে হাজির হয় কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। লালাকে নিজের গ্রামের বাড়িতে থাকতে হবে, তিনি কোথাও যেতে পারবেন না, সহ কয়েকটি সর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে বলে জানান লালার আইনজীবী অভিষেক মুখার্জি।

https://youtu.be/q68iwbqMOrE?si=J7OuXhYLCFr-5xvq

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার