আসানসোল ✍ Final Exposer

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে করা স্ট্রংরুম রয়েছে কড়া নিরাপত্তার বলয়ে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে করা হয়েছে স্ট্রংরুম।কড়া নিরাপত্তা বলয়ে রয়েছে স্ট্রং রুম।আগামী চার জুন রয়েছে লোকসভা নির্বাচনের ভোট গণনা।
প্রসঙ্গত, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে ভোট মিটেছে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধান সভায়। শাসক ও বিরোধী দুই দলের তরফে ১৩ ই মে ভোট নিয়ে তেমন কিছু অভিযোগ ওইদিন সন্ধ্যে সাতটা পর্যন্ত করা হয় নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ১৩ই মে সন্ধ্যে ছটা পর্যন্ত আসানসোল দক্ষিণে ৬৯ শতাংশ, আসানসোল উত্তরে ৬৭.৭০ শতাংশ, বারাবনিতে ৭০.৯৫ শতাংশ, জামুড়িয়ায় ৭২.১০ শতাংশ, কুলটিতে ৭৩ শতাংশ, পান্ডবেশ্বরে ৭১.৬৬ শতাংশ ও রানিগঞ্জে ৭৩.১১ শতাংশ ভোট পড়েছে।
প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করা হবে আগামী চার জুন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার