জেলার আপডেট ✍ Final Exposer

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুন উদয় পাল চৌধুরীর সমর্থনে জনসভা অমিত শাহের

সুমিত চক্রবর্তী: হাওড়া:- আগামী ২০শে মে পঞ্চম দফায় নির্বাচন, চূড়ান্ত পর্যায়ে প্রচার সারছে সমস্ত রাজনৈতিক দল। ঠিক তেমনই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুন উদয় পাল চৌধুরীর সমর্থনে  আমতার বেতাই জয়ন্তী ফুটবল মাঠে জনসভা  করলেন  অমিত শাহ। জগদীশ চন্দ্র বসু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে প্রনাম জানিয়ে বক্তব্য শুরু করেন শাহ।  এদিনের মঞ্চ থেকে তিনি দাবি করেন "চার দফায় মোদিজি ২৭০ আসন পার করে সংখ্যাগরিষ্ঠতার পাওয়ার কাজ শেষ করে ফেলেছেন।" তিনি আরও বলেন "মমতা দিদি বলেন বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি আশ্বস্ত করছি, কোনও যোজনা বন্ধ হবে না। আমরা টাকা বাড়িয়ে দেব। স্বাস্থ্য পরিষেবায় ৫ লক্ষ টাকা দেন মোদি। মমতা দিদি এখানে তা লাগু হতে দেন না। এনার এক মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। যাঁরা গরিব উলুবেড়িয়াবাসীর টাকা খেয়েছেন, বেছে বেছে জেলে পোরা হবে।"  এছাড়াও এদিনের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে CAA সহ বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার