আসানসোল ✍ Final Exposer

পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ১১নম্বর ক্যাম্প ময়লাগাদা এলাকার এক পুকুরের থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য।জানা যায় গতকাল রাত্রে নেহাল কুমার ঘাসী (২৩) নামে যুবকরে দেহ উদ্ধার করে পুলিশ।মৃত যুবক ঐ এলাকার বাসিন্দা বলে জানা যায়।দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।পরিবারের অভিযোগ খুন করা হয়েছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।খবর সূত্রে জানা যায় পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য মৃত যুবকের দুই বন্ধু কে আটক করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার