আসানসোল ✍ Final Exposer

পাঁচ মাসের এক শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠল পরিবারের এক নাবালিকা সদস্যের বিরুদ্ধে

কৌশিক মুখার্জী: কুলটি:- পাঁচ মাসের এক শিশু কন্যাকে হত্যা করার অভিযোগ উঠল পরিবারের এক নাবালিকা সদস্যের বিরুদ্ধে।আসানসোলের কুলটি থানার বরাকরের ঘটনা।এই ঘটনার পর মৃতের পরিবার ও এলাকাবাসীরা অভিযুক্তের বিরুদ্ধে আইননত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।মৃতের পরিবারের অভিযোগ শনিবার রাতে ওই শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে খুন করেছে ওই নাবালক ছাত্রী।এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।রবিবার মৃতদেহ এলাকায় এলাকার মানুষেরা ক্ষোভে ফেটে পড়েন।অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান।এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বরাকর ফাঁড়ির পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার