আসানসোল ✍ Final Exposer

১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেলো মালবোঝাই ক্যান্টিনার ট্রাক

১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেলো মালবোঝাই ক্যান্টিনার ট্রাক

কৌশিক মুখার্জী: কুলটি:-ফের আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা।রাস্তায় উল্টে গেলো মালবোঝাই ক্যান্টিনার ট্রাক।অল্পবিস্তর আহত চালক।কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত পুরোনো কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি ক্যান্টিনার ট্রাক বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়।অল্পবিস্তর চোট পায় ট্রাকটির চালক।ক্যান্টিনার ট্রাকের চালক যানান মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কলকাতা যাচ্ছিলো রিলা লোড নিয়ে।চোখে ঘুম লাগার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কন্টেনার ট্রাকটি।ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।

প্রায় ২৪ঘন্টা হয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া কন্টেনার ট্রাক একই অবস্থা রয়েছে।তবে ঐ রাস্তাটি বন্ধ করে ডাইভরসেন করে পাশে জাতীয় সড়কের সার্ভিশ রোড দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার