জেলার আপডেট ✍ Final Exposer

ব্রম্ভা কুমারীকে সংবাদমাধ্যমের সেমিনার

রামেশ রায়: দক্ষিণ ২৪ পরগনা:- রাজস্থানের মাউন্ট আবুতে প্রজাপতি ব্রম্ভা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় জ্ঞান সরোবরে 23 মে থেকে শুরু হলো সংবাদ মাধ্যমের জাতীয় সেমিনার । চলবে 27মে পর্যন্ত। বিগত বছরের মতো এবছরও আসমুদ্র হিমাচল ব্যাপী দেশের প্রায় সব রাজ্য গুলি থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি- সম্পাদকের উপস্থিত হয়েছেন। 23 মে আগত প্রতিনিদের স্বাগত জানানো হয়। সন্ধ্যা কালীন অনুষ্ঠানটি ইউনিভার্সাল হারমোনি হলে উপস্থাপিত হয়। উপস্থিত ছিলেন ব্রম্ভা কুমারীর মিডিয়া শাখার শীর্ষ ব্যাক্তিবর্গ। ছিলেন বিকে আত্মপ্রকাশ, বিক নিকুঞ্জ, বিকে রঞ্জন , বিকে নলিনী প্রমুখ।সঞ্চালনায় ছিলেন বিকে চন্দ্রা। 24-27 মে প্রতিদিন রাজযোগ সহ প্লেনারী সেশনের মাধ্যমে বহু বিশিষ্ট সংবাদ মাধ্যমের নক্ষত্ররা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার